শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আটকা পড়া প্রবাসীদের ফিরিয়ে নিতে কাতারকে বাংলাদেশের অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক: [২] কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন মঙ্গলবার কাতারের পররাষ্ট্র সচিব ড. আহমাদ হাসান আল হাম্মাদির সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানিয়ে কাতারে চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

[৩] এ সময় বাংলাদেশ-কাতারের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ-কাতার বাণিজ্য সম্পর্ককে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের দ্বিতীয় অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত বাণিজ্য সম্পর্ক জোরদার করার উপর গুরাত্বারোপ করেন।

[৪] দেশটির পররাষ্ট্র সচিব বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়ে রাষ্ট্রদূতের সাথে একমত পোষণ করে সরকারি ও বেসরকারি পর্যায়ে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং এ সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সমর্থন জানান।

[৫] বৈঠকে উচ্চ পর্যায়ের সফর বিনিময়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি), বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক অঙ্গণে সহযোগিতা বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতার সরকারের সমর্থন নিয়ে আলোচনা হয়।

[৬] কাতারের পররাষ্ট্র সচিব নানা ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের অবদানের প্রশংসা করেন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহায়তার আশ্বাস দেন। রাষ্ট্রদূত, বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী এবং পেশাজীবী নিয়োগের উপর গুরুত্বারোপ করেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ