শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আবাদী জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি: [২] ঝিনাইদহে আবাদী জমিতে বিএডিসি কর্তৃক খাল খননের সিন্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
[৩] বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে সিন্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় সদর উপজেলার বাগডাঙ্গা, নাচনা, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের শত শত কৃষক অংশ নেয়।

[৪] বাগডাঙ্গা গ্রামের মকলেচুর রহমান নামের এক কৃষক বলেন, ৪ গ্রামের মাঝে অবস্থিত বিলে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে।

[৫] নাচনা গ্রামের জাহিদুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের জমিতে ৩ টি ফসল হয়। সরকার যে খাল খননের সিন্ধান্ত গ্রহণ করেছে তাতে আমাদের জমির ফসল হবে না। অনেকের ৫ বা ১০ কাঠা জমি আছে। সেখানে খাল খনন করা হলে অনেকে না খেয়ে মরবে।

[৫] বিক্ষোভ থেকে কৃষকরা খনন না করার দাবি জানান। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি পেশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়