শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

রাহুল রাজ : [২] আগামী ২২ নভেম্বর থেকে অনুশীলনের জন্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ৩১ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নয় সিলেটে শুরু হবে দুই সপ্তাহের এই ক্যাম্প।

[৩] ফিটনেস ও স্কিল ক্যাম্পের সাথে থাকছে নিজেদের মধ্যে ভাগ হয়ে পাঁচটি ওয়ানডে ম্যাচ।স্টেডিয়াম থেকে সাড়ে ৪ কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যাধুনিক হোটেলে থাকবেন ক্রিকেটাররা। প্রথম সপ্তাহে স্কিল ক্যাম্পের সাথে প্রস্তুতি ম্যাচও থাকছে। তবে দ্বিতীয় সপ্তাহে কেবল ম্যাচই খেলবে যুব দলের সদস্যরা।

[৪] আগামী ২২ নভেম্বর থেকে এই ক্যাম্প চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ও ৪ ডিসেম্বর পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে যুবারা। নিজেদের মধ্যে প্রস্তুতি এই ম্যাচ গুলোর মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলের স্কিল বাড়াবে মনে করে বিসিবি।

[৫] যুব দলের প্রস্তুতি ম্যাচের স্কোয়াড
ওপেনার : মোহাম্মদ ইমন আলী, ইফতেখার আহমেদ ইফতি, মোহাম্মদ হাবিবুর রহমান মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল, নাঈম আহমেদ।
মিডল অর্ডার : সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হাসান আবদুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ খান, তৌহিদুল ইসলাম ফেরদৌস।

[৬] অলরাউন্ডার : মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।
পেসার : মুশফিক হাসান, আরফ ইসলাম অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মণ্ডল, মুস্তাকিম মিয়া।
স্পিনার : আহসান হাবিব লিওন, নাঈমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন, শায়ান আহমেদ চৌধুরী। -বিসিবি প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়