শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইজেরিয়াকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক: [২] সোমবার নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনার শামীম আহসান নাইজেরিয়া ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সভাপতি বস মোস্তাফার হাতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

[৩] স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে পিপিই, সু কভার, ফেইস মাস্ক, গ্লাভস। এ সময় নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এমানুয়েল এহানিরে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডেলেকে অলুরুন্নিম্বে মামোরা, মন্ত্রণালয়ের সচিবসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

[৪] বাংলাদেশ হাইকমিশনার বলেন, কাভিড-১৯ মহামারি মোকাবেলা বাংলাদেশ নাইজেরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠতর করবে।

[৫] বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানিয়ে নাইজেরিয়া ফেডারেল সরকারের সচিব বস মোস্তফার বলেন, কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তরিক উপহারস্বরূপ পিপিই স্বাস্থ্য সামগ্রী প্রদান বন্ধুপ্রতিম দু’দেশের বিদ্যমান সম্পর্ককে ভবিষ্যতে গভীরতর করবে।

[৬] বাংলাদেশ ও নাইজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করে যাচ্ছে। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ