শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেট থেকে বিদায়ের দিনে শচীনকে কী উপহার দিয়েছিলেন লারা, ৭ বছর পর প্রকাশ

স্পোর্টস ডেস্ক : [২] ১৬ নভেম্বর, ২০১৩ সালে বাইশ গজে ২৪ বছরের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ তম টেস্ট খেলার সঙ্গে সঙ্গেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন মাস্টার ব্লাস্টার।

[৩] সেদিন কানায় কানায় ভরা ওয়াংখেড়ে স্টেডিয়ামকে চোখের জলে বিদায় জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ড্যামি গড। সেদিন শচীন একা কাঁদেননি, কেঁদেছিল আসমুদ্র হিমাচল। ১৫ নভেম্বর ১৯৮৯ সাল, পাকিস্তানের বিরুদ্ধে করাচিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের। তারপর থেকে ২২ গজে কাটিয়ে দেন চব্বিশটা বছর। আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক তিনি।

[৪] শচীনের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের পাশাপাশি বন্ধু ব্রায়ান লারা এবং ক্রিস গেইল শচীনকে একটি সুন্দর স্টিল ড্রাম উপহার দিয়েছিলেন। সাত বছর পর সেটাই টুইটে পোস্ট করলেন শচীন। ক্যারিবিয়ান তারকাদের ভালবাসা এবং শ্রদ্ধায় আপ্লত মাস্টার ব্লাস্টার। সাত বছর পরেও তাই তাদের ধন্যবাদ জানাতে ভোলেননি শচীন। - জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়