শিরোনাম
◈ বাংলা কিউআরের অপব্যবহার: অবৈধভাবে ক্যাশআউট সুবিধা দিচ্ছে মার্চেন্টরা, ঝুঁকিতে ২০ লাখ এজেন্ট! ◈ রিকন্ডিশনড ইভি আমদানিতে নিষেধাজ্ঞা, ব্যাটারি বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তুঙ্গে! ◈ মামলার টার্গেটে মানসিকভাবে বিপর্যস্ত ট্রাফিক সার্জেন্টরা, মূল্যায়ন পদ্ধতি বদলানোর দাবি ◈ কান্তাসের বহর থেকে বিদায় নিচ্ছে এ৩৮০, সুপারজাম্বো যুগেরও কি অবসান? ◈ হ‌্যা‌রি কেইনের গোলে জয়ে ফিরলো বায়ার্ন মিউনিখ ◈ যুক্তরাষ্ট্রে উৎপাদন নিয়ে উদ্বেগ, বিশ্ববাজারে বাড়ল তুলার দাম ◈ লেভান্তের মা‌ঠে বার্সেলোনার স্ব‌স্তির জয় ◈ দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বিমানবন্দরে নেমে যা বললেন ◈ জর্ডানকে আবা‌রো  হারালো বাংলাদেশ, আলপির জোড়া গোল ◈ হঠাৎ সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাত্য রাইসু: নজরুল যেখানে সাম্প্রদায়িক!

ব্রাত্য রাইসু : [১] ‘নজরুল অসাম্প্রদায়িক ছিলেন’ এই বক্তব্য নিহিত আছে নজরুল মুসলমানের পাশাপাশি হিন্দুর কালচারও চর্চা কইরা গেছেন। কিন্তু যদি সত্যিকার অসাম্প্রদায়িক হইতে হয় তবে কেবল মুসলমানের বা কেবল হিন্দুর সংস্কৃতি চর্চাকেই অসাম্প্রদায়িক হইতে হবে। দুইয়ের মিশ্রণকে যারা অসাম্প্রদায়িকতা ঠাওরান তারা চম্পু সাম্প্রদায়িক। আকবরের দ্বীন-ই ইলাহি টাইপের নানা সম্প্রদায়ের মিশ্রণ কোনো অসাম্প্রদায়িকতা নয়। ওইটা রাষ্ট্রের কাজে লাগে এমন এক প্রকার সাম্প্রদায়িক সংস্কৃতির উদ্ভাবন যা মূল সংস্কৃতিগুলোর প্রতি অবজ্ঞা ছাড়া গইড়া উঠতে পারে না। নজরুল এই স্থলে সাম্প্রদায়িক। সম্রাট আকবরও।

[২] ভারতের রাজনৈতিক আবহাওয়ায় নজরুল যে শ্যামা সঙ্গীত লিখছেন এইটা অসাম্প্রদায়িকতা না সাম্প্রদায়িকতার নিম্নচাপ। সে অবস্থায় রবীন্দ্রনাথ ইসলামি সঙ্গীত লিখলেও তা সাম্প্রদায়িক আচরণই হইত। ‘আমি সাম্প্রদায়িক না ‘এমন অসাম্প্রদায়িকতার প্রচারকে সাম্প্রদায়িক আচরণই বলতে হবে। অর্থাৎ যখন আপনার অসাম্প্রদায়িকতার প্রমাণ হিসেবে ভিন্ন সম্প্রদায়ের গুণ আপনি গাইতে বাধ্য, তাকে আমি সাম্প্রদায়িক আচরণই বলবো।

কেবল ইসলামি গান গাইলে পরে নজরুল যে অসাম্প্রদায়িক বিবেচিত হইতেন না সেই দশা কাটানোরে আমি ‘অসাম্প্রদায়িকতায় উন্নীত হওয়া’ বলবো না। আপনারা আরও কিছুদিন বলবেন। তা বলেন।

[৩] নজরুল মুসলমানদের জন্য ইসলামি গান লিখছিলেন। মিডিয়ায় প্রচারিত ইসলামি গানগুলোতে সেক্যুলার সুর ও স্বরক্ষেপণের প্রবণতা দেখা যায়। এই গানগুলো গণতান্ত্রিক সরকারগুলোর ইসলামী দায় সারার কাজে বহুদিন যাবৎই ব্যবহৃত হইতেছে। ১৮ শতকে বিকশিত হওয়া শ্যামাসঙ্গীতের ধারাটি অনুসরণ কইরা যে শ্যামাসঙ্গীত তিনি লিখছিলেন তা নজরুল মুসলমানের জন্য লেখেননি। সেক্যুলারদের জন্যেও নয়। হিন্দুর জন্যেই এই গান তিনি লেখেন। মুসলমানের অনুষ্ঠানাদিতে শ্যামাসঙ্গীত গাওয়ার রীতি নেই।

  • সর্বশেষ