শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদেল লতিফ আল-জায়ানি আজ যাচ্ছেন ইসরায়েল সফরে

সিরাজুল ইসলাম: [২] দেশটির সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য চুক্তির পর এটিই হবে বাহরাইনের সর্বোচ্চ পদমর্যাদার কোনও নেতার প্রথম ইসরায়েল সফর। এএফপি

[৩] এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল ও বাহরাইনের মধ্যে সম্পর্ক জোরদারের দিকে এগোবে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা ও দ্বিপক্ষীয় চুক্তির বিষয়গুলোই সফরের মূল আলোচনার লক্ষ্য হতে পারে। বাহরাইন নিউজ এজেন্সি

[৪] বাহরাইন এবং এর উপসাগরীয় প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চুক্তি সই করে। ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে এই চুক্তি সই হয়।

[৫] গত মাসে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সফর করে। ওই সফরে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণ, সাধারণ বিমান চলাচল, বিনিয়োগ নিরাপত্তা এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহায়তার জন্য চুক্তি হয়। ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক তৈরিতে নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পক্ষ থেকে গত আগস্টে ইসরায়েলের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা আসে। এর এক মাস পর একই পথে হাঁটে বাহরাইন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়