শিরোনাম
◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর... ◈ ভারতের কা‌ছে হেরে নারী এশিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ◈ দীর্ঘসময় শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ দায়িত্ব বাড়ল স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর ◈ ভারতে পাচারের শিকার ৪৭ বাংলাদেশি দেশে ফিরলেন ◈ শিশুর পেটে ইয়াবা, আড়ালে পাচারচক্র: মাদক কারবারিদের নতুন বাহন শিশুরা! ◈ আন্তদেশীয় ট্রেন চালুর সিদ্ধান্ত হয়নি, ভারতের প্রস্তাব এলে পরীক্ষা করবে বাংলাদেশ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে ২১ সন্ত্রাসী ও খুনির ফাঁসি কার্যকর করেছে ইরাক

সিরাজুল ইসলাম: [২] সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার একটি কারাগারে তাদের মৃত্যুদÐ কার্যকর করা হয়। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডয়চে ভেলে

[৩] মৃত্যুদন্ড কার্যকর হওয়া ব্যক্তিদের অপরাধের ব্যাপারে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মৃত্যুদন্ড প্রাপ্তদের মধ্যে কয়েকজন উত্তরাঞ্চলীয় শহর তাল-আফারে পৃথক দুটি আত্মঘাতী হামলা চালিয়ে কয়েক ডজন নিরীহ বেসামরিক নাগরিক হত্যায় জড়িত। সন্ত্রাসবিরোধী আইন-২০০৫ অনুসারে তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।

[৪] ২০১৭ সালে ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের পতনের পর একযোগে এত মানুষের মৃত্যুদন্ড কার্যকর করা হয়নি। সন্ত্রাসীদের বিচার প্রক্রিয়া ও গণহারে মৃত্যুদন্ড দেয়া নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংস্থাগুলো।

[৫] ইরাকে ২০১৪ সালের জুনে উত্থান ঘটে আইএসের। কয়েক মাসের মধ্যে তারা দখল করে নেয় ইরাক ও সিরিয়ার বিরাট একটা অঞ্চল। লাখ লাখ অধিবাসীর ওপর চালায় হত্যাকাÐ ও ধ্বংসযজ্ঞ।
[৬] যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতায় তিন বছরের লড়াই শেষ ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠীটির সাময়িক পতন ঘটে। এরপর হত্যা ও নিপীড়নের অভিযোগে শত শত সন্দেহভাজন জঙ্গিকে বিচারের মুখোমুখি করে ইরাক।

 

  • সর্বশেষ