শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিম বড় ম্যাচগুলোতে রান করতে পারে না: সাবেক পাকিস্তানি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সকে প্রথমবার খেলছেন ফাইনালে। আর সেই দলের এলিমিনেটর ম্যাচ থেকে ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

[৩] এলিমিনেটরের দুটি ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও দলকে উড়ন্ত শুরু এনে দিয়েছেন তিনি। তবে দল যখন ফাইনালে তখন তামিমের বড় ম্যাচে রান করা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেলের।

[৪] অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মত জমজমাট টি-টোয়েন্টি আসরের ফাইনালে টর্নেডো ইনিংস খেলে শতক হাঁকান তিনি। তার সেই ইনিংসের সুবাদে চ্যাম্পিয়ন হয় তার দল। অথচ তার এমন কীর্তি থাকার পরও তামিমকে বড় ম্যাচের খেলোয়াড় মনে করেন না সোহেল।- জিও নিউজ

[৫] এক সাক্ষাৎকারে তামিমকে নিয়ে তিনি বলেন, তামিম তো বড় ম্যাচগুলোতে রান করতে পারে না। বিগত বছরগুলোর ফাইনালে তার পরিসংখ্যান দেখুন, সেখানে তো রান নেই। তবে আপনি তাকে সুযোগ দিতে পারেন।

[৬] পঞ্চম পিএসএলের ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে তামিমের দল লাহোর কালান্দার্স ও করাচি কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। - স্পোর্টস জোন ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়