শিরোনাম
◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাধিক ভ্যাকসিনের সাফল্যের সংবাদকে সুড়ঙ্গের মুখে আলোর সঙ্গে তুলনা করছেন মার্কিন গভর্নররা

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার যুক্তরাষ্ট্রে ট্রায়াল চলছে, এমন দ্বিতীয় কোম্পানি হিসেবে মডারনা তাদের ৩য় ধাপের ট্রায়ালের অন্তবর্তীকালীন প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি অনুযায়ী ভ্যাকসিনটি সাড়ে ৯৪ শতাংশ কার্যকার্যকর। এরপরেই স্বস্তি প্রকাশ শুরু করেন করোনায় পর্যদুস্ত মার্কিন রাজ্যগুলোর গভর্নররা। এমন সময় এই প্রতিবেদন প্রকাশ হলো, যখন প্রতিদিন ১০ লাখের বেশি মাকির্িিনর করোনা শনাক্ত হচ্ছে। সিএনএন

[৩] এই ব্যপারে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ বলেন, ‘আমি সুড়ঙ্গমুখে আলো দেখতে পাচ্ছি। তবে আমি আরও পরিস্কার করতে চাই। আমি চাই, আমাদের সকল প্রতিবেশি সুড়ঙ্গের শেষ প্রান্তে যেনো পৌঁছাতে পারে।’ এনপিআর

[৪] যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক আগামী বছরের আগে ভ্যাকসিন পাবেন না। এরইমধ্যে হাসপাতালে ভর্তির রেকর্ড প্রতিদিন ভাবছে। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৭০ হাজারের বেশি করোনা রোগী। টানা ১১ দিনের মতো সোমবার ইলিনয়েসে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় আগামী সপ্তাহের চেয়ে টলতি সপ্তাহে ৫১ শতাংশ করোনা রোগীর সংখ্যা বেড়েছে। এনবিসি

[৫] ওয়ালজ আরও বলেন, ‘৩ দিনে আমার রাজ্যে ২৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা ভুল দিকে যেতে চাইনা। সারা বিশ্ব এখান থেকে মুক্তি পাক।’ সিএনএন

  • সর্বশেষ