শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:১৬ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উহানে করোনার খবর দেয়ায় কারাগারে যেতে হচ্ছে সাংবাদিককে

দেবদুলাল মুন্না: [২] ৩৭ বছর বয়সী এই সাংবাদিকের নাম ঝাং ঝান। এ সাংবাদিকের পাঁচ বছরের জেল হতে পারে। বিবিসি

[৩] তাকে মে মাসে গ্রেপ্তার করে চীনা পুলিশ। দেশটির হুবেই প্রদেশের উহান শহর থেকে গোটা বিশ্বে প্রাণঘাতী করোনা ছড়িয়ে পড়েছিল। শুরুতে ভাইরাসটি সম্পর্কে তথ্য প্রকাশ করে বেশ কয়েকজন সাংবাদিক ও চিকিৎসক বেইজিংয়ের রোষানলে পড়েন।

[৪] বিবিসি জানায়, উহানে করোনা সংক্রান্ত খবর দিতে গিয়ে তার মতো আরও তিন সাংবাদিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাদের একজন লি জেহুয়া এপ্রিলে প্রকাশ্যে এসে জানান, এতদিন তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।

[৫] আরেক সাংবাদিক চেন কুইশিকেও সরকারি নজরদারিতে রাখা হয়েছিল। তৃতীয়জন ফাঙ্গ বিন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

[৬] জনসাধারণের মধ্যে অশান্তি সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা তৈরি করার নিরাপত্তামূলক একটি চীনা আইনে বিচার করা হচ্ছে তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়