শিরোনাম
◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো ◈ বিশ্বকাপে অ‌স্ট্রেলিয়ার ভরাডুবিতে নির্বাচকদের ওপর চটলেন গ্লেন ম্যাকগ্রা ও মার্ক ওয়াহ  ◈ ২৫ মার্চ দোহায় বসছে আইসিসির বোর্ড সভা ◈ দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশে পর্যটক ভিসা আজ থেকে চালু ◈ প্রতি কিলোমিটারে ৩,৬১৮ কোটি টাকা খরচ, আগের চেয়ে দ্বিগুণ ব্যয় নতুন দুই মেট্রোরেলে ◈ সাকিব আল হাসান ফিট থাকলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন: আশরাফুল ◈ ববি হাজ্জাজের মিথ্যাচার অচিরেই সরকার পতনের কারণ হতে পারে: খেলাফত মজলিসের হুঁশিয়ারি ◈ রমজানে বাজারে আমেরিকান পণ্য দেখে সন্তোষ প্রকাশ করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভ্যাকসিন নিয়ে গবেষণা নিরাপদ ও নিয়মতান্ত্রিক: ফাউচি

আসিফুজ্জামান পৃথিল: [২] যুক্তরাষ্ট্রের ৪ রাজ্যে পরীক্ষামূলক সরবরাহ শুরু করছে ফাইজার  [৩] যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি আ্যান্ড ইনফেকশনাস ডিজিজের প্রধান ড. অ্যান্টোনিয় ফাউচি মনে করেন, ভ্যাকসিন গবেষণায় যথেষ্ঠ স্বচ্ছতা রাখা হচ্ছে। এ কারণে কোনও ভ্যাকসিনেরই অনিরাপদ হবার নুন্যতম শঙ্কা নেই। সিএনএন

[৪] দ্রুত ভ্যাকসিন তৈরি করা হচ্ছে বলে নিরাপত্তায় কোনও ছাড় দেয়া হচ্ছে তা মনে করার কারণ নেই বলে মন্তব্য ফাউচির। তিনি বলেন, ‘যে পদ্ধতিতে ভ্যাকসিন গবেষণা করা হচ্ছে সেটিই প্রচলিত ও সঠিক পদ্ধতি। একের পর এক রেকর্ড হচ্ছে, এর মানে এই নয় যে ভ্যাকসিনগুলো অনিরাপদ।’ দ্য ওয়াল

[৫] মার্কিন কোম্পানি ফাইজার জানিয়েছে, মোট ৪ রাজ্যে তারা পরীক্ষামূলক ভ্যাকসিন সরবরাহ করতে যাচ্ছে। এগুলো হলো রোডহে আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো ও টেনেসি। গত সপ্তাহে ফিজার জানায়, তাদের পরীক্ষামূলক ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর। এরপর অবশ্য আরও ২টি কোম্পানি নিজেদের ভ্যাকসিনকে ফাইজারের চেয়ে অধিক কার্যকর ঘোষণা করেছে। ফক্স

[৬] ফাইজারের তৈরি ভ্যাকসিনকে অতি নিম্ন তাপমাত্রায় রাখতে হয়। পরীক্ষামূলক সরবরাহে তারা মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারটিই পরীক্ষা করবে। তাদের তৈরি ভ্যাকসিনকে সবসময়ই মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। নাহলে নষ্ট হয়ে যায় এর কার্যকারিতা। এনপিআর/ সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়