শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে জমি কেন্দ্র করে মামাতো ভাইয়ের ইটের আঘাতে ফুফাত ভাইয়ের মৃত্যু

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কাশিমনগর গ্রামে ফারাজের জমি ভাগাভাগী নিয়ে সংঘর্ষে মাথায় ইটের আঘাতে মারাত্বক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রসুল (৩৪) নামে একজন মারা গেছেন। নিহত গোলাম রসুল ঐ গ্রামের (মাঠপাড়া) মোজাম্মেল হক ভাদুর ছেলে।

[৩] এঘটনায় সোমবার ঝিনাইদহ সদর থানায় ৩ জনের নাম উল্যেখ করে অজ্ঞাত আসামীদের নামে মামলা রেকর্ড করা হয়েছে।

[৪] ঘটনার বিবরণ দিয়ে নিহতের পরিবার জানান, রোববার (১৫ই নভেম্বর) সন্ধায় ইউনিয়নের চুলকানি বাজারে (জিয়ানগর) এ সংক্রান্ত বিষয় নিয়ে কয়েক দফা শালিস হয়। এরই জের ধরে উভয়ের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় নিহত গোলাম রসুলের উপর হামলা করে তার মামাতো ভাই কাদের ও তার ছেলে মাছুম এবং সিরাজ ও তার ছেলে কামরুল। এসময় হামলাকারীদের ইটের আঘাতে জখম হয় গোলাম রসুল। পরিবারের লোক তাৎক্ষনিক তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাঃ তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করেন। সোমবার দুপুরে ফরিদপুর থেকে তাকে পূণরায় ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে মানিকগঞ্জ এলাকায় পৌঁছালে পথি মধ্যে তার মৃত্যু হয়।

[৫] ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক (তদন্ত) জানান, জমি নিয়ে দ্বন্দ্বের কারণে রোববার একটি সংঘর্ষের সময় আহত হয় গোলাম রসুল। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এঘটনায় ৩ জনের নাম উল্যেখ সহ অজ্ঞাত নামে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়