শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২১ জনের মৃত্যু, শনাক্ত ২১৩৯, সুস্থ ১৬০৪

মহসীন কবির : [২] সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত কোভিড বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] কোভিডের ২৫৪ তম দিনে গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে ১১৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৭৬৮ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জন। মোট মারা গেছেন ৬২১৫ জন।

[৪] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

[৫] বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ ও নারী ছয় জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে চার জন, রাজশাহী বিভাগে এক জন ও রংপুর বিভাগে তিন জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২০ জন। বাড়িতে এক জন রয়েছেন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এক জন ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন রয়েছেন।

[৬] গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮৮ হাজার ৫৬৪ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৭৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ১৭০ জন। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়