শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিসেম্বরের মাঝামাঝি হাসিনা-মোদির ভার্চুয়াল বৈঠক

মাছুম বিল্লাহ: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ডিসেম্বরে যে ভার্চুয়াল বৈঠকটি হওয়ার কথা তা ১৬-১৭ তারিখে হতে পারে।

[৩] বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে শনিবার এই খবর দিয়েছে ভারতের বেসরকারি সংবাদ সংস্থা আইএএনএস।

[৪] এই বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলা হয়নি।

[৫] করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ব্রাজিল সফর করেন নরেন্দ্র মোদি। এখন পর্যন্ত এটি ছিল মোদির সর্বশেষ বিদেশ সফর।

[৬] এর আগে ২৮ সেপ্টেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তার অফিসে সাংবাদিকদের বলেন, ‘এটি হবে ভার্চুয়াল বৈঠক। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকও হতে পারে।’

[৭] পররাষ্ট্রমন্ত্রী আভাস দেন ডিসেম্বরে আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে।

[৮] ভারতের প্রধানমন্ত্রীকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আগামী ২৬ মার্চ ব্যক্তিগতভাবে উৎসবে যোগ দেওয়ার জন্য ঢাকা আমন্ত্রণ জানিয়েছে।

[৯] প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত বছরের ৫ অক্টোবর নয়াদিল্লিতে সর্বশেষ দ্বিপক্ষীয় আলোচনা করেছিলেন। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

 

  • সর্বশেষ