শিরোনাম
◈ চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ থেকে ১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী ◈ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি ◈ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ◈ পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা ◈ শূন্য থেকে তিন ঘণ্টা ঘুমাই: জাপানের প্রধানমন্ত্রীর অস্বাভাবিক ঘুমের অভ্যাসে চমকে দেশ, শুরু তুমুল বিতর্ক ◈ সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের সুযোগ নেই, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ফিঙ্গারপ্রিন্ট না মিললে ভোগান্তি কমাতে এনআইডি যাচাইয়ে আসছে আইরিশ স্ক্যান

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু-কাশ্মীরের ৩৩ নেতার বিদেশ সফরে নিষেধাজ্ঞা

রাশিদুল ইসলাম : [২] বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হল সাবেক বিধায়ক ও ন্যানশনাল কনফারেন্স (এনসি) নেতা আলতাফ আহমেদ ওয়ানিকে। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুবাই সফরের উদ্দেশ্যে দিল্লি বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে ফিরিয়ে দিয়ে বলা হয় আগামী বছরের মার্চ মাস পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। টাইমস অব ইন্ডিয়া

[৩] গত বছর ৫ আগস্ট ভারতে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীর উপত্যকার রাজনীতিকদের গতিবিধির উপরে কঠোর নজরদারি চলছে। সে সময় ন্যাশনাল কনফারেন্স, পিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭ জন নেতার একটি তালিকা তৈরি করে প্রশাসন। প্রথমে তিন মাসের জন্য তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ওই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। সম্প্রতি ওই তালিকা থেকে কয়েকজনের নাম বাদ দেওয়া হয়। এই মুহূর্তে নিষেধাজ্ঞার তালিকায় ৩৩ জনের নাম রয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের নেতাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

[৪] সাবেক বিধায়ক ও ন্যানশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানি পরিবারের সদস্যদের সঙ্গে দুবাইতে যাচ্ছিলেন। দিল্লি বিমানবন্দরে সঙ্গে থাকা জিনিসপত্র চেক করাও হয়ে গিয়েছিল। কিন্তু অভিবাসন কাউন্টার থেকে আচমকাই তাকে বিমানবন্দরের একটি ঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বলা হয়, তার পাসপোর্ট নিয়ে কিছু সমস্যা রয়েছে। একটানা তিন ঘণ্টা ওই ঘরে আটকে রাখার পরে জানানো হয়, তিনি দেশের বাইরে পা রাখতে পারবেন না।

[৫] তাকে কেন আটকানো হচ্ছে, অভিবাসন কর্মকর্তাদের কাছে জানতে চেয়েও সদুত্তর পাননি বলে জম্মু-কাশ্মীরের সাবেক বিধায়ক ও ন্যানশনাল কনফারেন্স নেতা আলতাফ আহমেদ ওয়ানি মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়