শিরোনাম
◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২০, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত মারুফ চৌধুরী মিন্টু মারা গেছেন।

[৩] শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ। রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের করা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালিকে কেন্দ্র করে কমার্স কলেজের সামনে সংঘর্ষে মিন্টু চৌধুরী (৩৫) নামে ওই যুবক আহত হন।

[৪] ঘটনাস্থল থেকে মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে নগরীর রয়েল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সেখানে মারুফ চৌধুরী মিন্টুর মৃত্যু হয়। এলাকাবাসী জানান, ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম বাহাদুরের নেতৃত্বে কিশোর গ্যাং লিডার মোস্তফা কামাল টিপু র‌্যাবের ক্রস ফায়ারে খোরশেদ মারা যাওয়ার পর থেকে কিশোর গ্যাং নিয়ে সন্ত্রাসী কার্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

[৫] টিপু আগ্রাবাদ এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে মাসিক চাঁদা নেন বলেও জানান এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে টিপুর নেতৃত্বে মাহবুব, রমজান সহ বেশ কিছু কিশোর মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসীী জানান।চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, বৃহস্পতিবার রাতে আগ্রাবাদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মারুফ চৌধুরী মিন্টু নামের এক গুরুতর আহত ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হয়েছিল। মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করায় গুরুতর ওই রোগীকে রাতে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়