শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২০, ০৭:১০ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২০, ০৭:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশীয় পিস্তল, ৩ রাউন্ড কার্তুজসহ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি

এম, এ কুদ্দুস: [২] দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ধানক্ষেত থেকে পরিত্যাক্ত অবস্থায় দেশীয় তৈরি ১টি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

[৩] মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপির একটি বিশেষ টহলদল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীঁমান্ত পিলার নং ৩২৭/১-আর হতে বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বৈরাগীপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ১টি দেশীয় পিস্তল মূল্য ১০ হাজার টাকা, ৩টি কার্তুজ মূল্য ৬০০ টাকা এবং ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল মূল্য ১৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং ফেন্সিডিলের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়