শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রেম্প ভাইয়ের হ্যালো নিন, হাত্তি মার্কায় ভোট দিন : ফেসবুকে ভাইরাল!

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এবার সবচেয়ে বেশি জল্পনা চলছে বিশ্বজুড়ে। কারণ ডোনাল্ড ট্রাম্প আর ক্ষমতায় আসতে পারবেন না, এমন একটি ধারণা যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি আলোচনায় এসেছে ট্রাম্পই আবার ক্ষমতায় আসছেন। নির্বাচনের অধিকাংশ সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্র ছাপিয়ে দেশে দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

যেমন ভারতে তার জয় কামনা করে পূজা ও ৬০ শতাংশের বেশি ইসরায়েলি জয় চায় ট্রাম্পের। এর মধ্যে আবার ট্রাম্পের পক্ষে বাংলায় লেখা একটি পোস্টার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। তবে কে বা কারা পোস্টারটি ছেড়েছেন তা জানা না গেলেও- ফেসবুকে এই পোস্টার শেয়ারের পাশাপাশি নিজেদের মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন নেটিজেনরা। সব মিলিয়ে রসিকতা, মার্কিন নির্বাচন ভাবনা ও নেটিজেনদের প্রত্যাশার মন্তব্যে ফেসবুকের পাতায় পাতায় ঘুরছে পোস্টারটি।

মাহফুজুর রহমান নামে একজন লিখেছেন, ‘গণতন্ত্রের সিংহপুরুষ জননেতা ট্রাম্পকে হাতি মার্কায় ভোট দিন। ভোটে কারচুপি হলে সামনে লাগাতার অবরোধ ও হরতাল। উজ্জল নামে অপর একজন লিখেছেন, ট্রাম্প ভাইয়ের দুই নয়ন-বিশ্ববাসীর উন্নয়ন। ট্রাম্প ভাইয়ের চরিত্র-ফুলের মতো পবিত্র।

জোবায়েদ রিপন নামে একজন লিখেছেন, হাতি মার্কায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন। সুব্রত শুভ নামে আরেকজন লিখেছেন, গণতন্ত্রের মানসপুত্র, আমাদের ভরসার শেষ বাতিঘর, ডোনাল্ড ভাইকে হাতি মার্কায় ভোট দিন। অন্তর রায় নামে অপর একজন লিখেছেন, ট্রাম্পকে হাতি মার্কায় ভোট দিন। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা।

শেখ সোয়েব নামে আরেকজন লিখেছেন, বাংলাদেশের রাজনীতি ভাল লাগে না, তাই ভাবতেছি এখন থেকে রিপাবলিকান করব! আনজাবিন রহমান নামে একজন লিখেছেন, ট্রাম্প ভাইয়ের দুই নয়ন, আমেরিকা বাসীর উন্নয়ন! আমার ভাই তোমার ভাই, ট্রেম্প ভাই ট্রেম্প ভাই! ট্রেম্প ভাইয়ের হ্যালো নিন, হাত্তি মার্কায় ভোট দিন!

এরকম অসংখ্য পোস্টে সয়লাব ফেসবুক। যার বেশির ভাগই বিদ্রুপ ও ঠাট্টার। কেউ কেউ আবার সমালোচনা করেছেন, কেউ গঠনমূলক ভাবনা তুলে ধরেছেন এবং তার সাথে শেয়ার করেছেন ভাইরাল হওয়া এই পোস্টারটি।

উল্লেখ্য, পোস্টারটিতে দেখা যাচ্ছে, ট্রাম্পের পক্ষে হাতি মার্কায় ভোট চাওয়া হয়েছে। এছাড়া পোস্টারে উল্লেখ করা হয়েছে, ‘বুশ পরিবারের আশীর্বাদপ্রাপ্ত, সফল ব্যবসায়ী, একবারের সফল প্রেসিডেন্ট, সৎ ও ত্যাগী নেতা। এতে আরও লেখা রয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে হাতি মার্কায় ভোট দিয়ে আবার আমেরিকাকে মহান করার সুযোগ দিন। পোস্টারের একেবারে নিচে লেখা রয়েছে, প্রচারে রিপাবলিকান ছাত্র পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ।

  • সর্বশেষ