শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ০৪ নভেম্বর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোটগ্রহণের শুরুতেই ট্রাম্প-বাইডেনের টুইট

লিহান লিমা: [২] স্থানীয় সময় মঙ্গলবার ৩ নভেম্বর সকালে টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার সব সমর্থকদের হৃদয় থেকে ভালবাসা। আমি কখনোই তোমাদের পিছু হটতে দেবো না। তোমাদের আশা আমার আশা, তোমাদের স্বপ্ন আমার স্বপ্ন, তোমাদের ভবিষ্যতের জন্য প্রতিদিন লড়াই করে যাবো।’ দ্য গার্ডিয়ান

[৩] ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন এদিন সকালে টুইট বার্তায় বলেছেন, ‘একজন ডেমোক্রেট হিসেবে প্রেসিডেন্ট প্রার্থীতায় দাঁড়াতে পেরে আমি গর্বিত। কিন্তু একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবেই আমি শাসন করবো। ডেমোক্রেট এবং রিপাবলিকান সকলের জন্যই কাজ করবো। যারা আমাকে সমর্থন করছেন এবং যারা সমর্থন করছেন না সবার জন্যই কাজ করবো। কারণ এটিই প্রেসিডেন্টের দায়িত্ব।’

[৪] বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস টুইট বার্তায় বলেছেন, ‘ভোট শুরু হয়েছে। মাস্ক পরে শীঘ্রই পাশ্ববর্তী ভোটকেন্দ্রে যান।’

[৫] এরআগে সোমবার উইসকনসিনের কোনোসায় বাবার সঙ্গে নির্বাচনী র‌্যালির মঞ্চে ট্রাম্পপুত্র ডোনাল্ড ট্রাম্প জুনিয়র সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আগমীকাল আপনি আপনার বন্ধুকে নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। যখন আমরা ভোট দেবো তখন আমরা শুধু আমেরিকাকে আবারো সেরা করে তুলবো না সেই সঙ্গে আরো একবার উদারপন্থীদের কাঁদিয়ে ছাড়বো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়