শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলহত্যা মামলার পলাতক আসামিদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসমাঈল ইমু: [২] আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, জেলখানার ভেতরে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকি খুনিদের ফিরিয়ে আনার কাজ চলছে। একে একে সবাইকে আনা হবে এবং রায় কার্যকর করা হবে।

[৩] তিনি বলেন, যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনাসদস্যই নয়, এর পেছনে আরও বড় একটি ষড়যন্ত্র ছিল এবং যারা সেই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের মুখোশ উন্মোচন করা হবে।

[৪] মঙ্গলবার সকালে পুরনো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা স্মৃতি জাদুঘরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

[৫] এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের এমপি ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম, কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেনসহ অনেকে। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়