শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০৫:১৭ সকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০৫:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] থামতে বললেই থেমে যাবেন ম্যানসিটি কোচ গার্দিওলা

স্পোর্টস ডেস্ক : [২] আবারও করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারণ করছে ইউরোপে। যে কারণে দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে ইংল্যান্ডে। যদিও বন্ধ দরজায় দর্শকহীন মাঠে চলছে দেশটির ফুটবল। তবে যদি আবারও ফুটবল স্থগিত করার ঘোষণা দেওয়া হয়, তাহলে তা মেনে নেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

[৩] নতুন করে চার সপ্তাহের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে ইংল্যান্ডে। খুব জরুরী কিছু দোকান ছাড়া বাকী সব বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর আওতায় ফুটবলকে রাখা হয়নি। কিন্তু পরিস্থিতি যেভাবে আগাচ্ছে তাতে যে কোনো সময় নিষেধাজ্ঞা আস্তে পারে ফুটবল অঙ্গনেও। - দ্য মিরর

[৪] শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে শেষে নিজের প্রতিক্রিয়া জানান সিটি কোচ, যদি আমাদের খেলতে হয় আমরা খেলবো। তবে সমাজের বাইরে আমরা ভিন্ন কিছু হতে চাই না যখন তারা রেস্তোরা ও অন্যান্য কিছু বন্ধ করে দিচ্ছে। এ পরিস্থিতির জন্য আমি জড়িত নই। আমি নিরাপদ থাকতে চাই। আমি আমাকে, আমার পরিবার, আমার বন্ধু এবং গোটা ইংল্যান্ডের নিরাপত্তা চাই। তবে কি হবে আমি জানি না। ডেইলি স্টার/ দ্য মিরর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়