শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২০, ০২:২২ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০২০, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপপ্রচার, মিথ্যা ও গুজবে কান দিবেন না, সত্যতা যাচাই করতে ৯৯৯ এ কল করুন : পুলিশ

ইসমাঈল ইমু : [২] পুলিশের সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেছেন, সম্প্রতি দেশে দূর্ভাগ্যজনকভাবে কয়েকটি সম্পূর্ন গুজব সৃষ্ট অত্যন্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। সম্পদ বিনষ্ট হয়েছে ও নীরিহ মানুষের প্রাণহানি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করার অভিপ্রায়ে একটি স্বার্থান্বেষী মহল স্পর্শকাতর ধর্মীয় বিষয়সহ নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও জনশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করছে। কোনো প্রকার গুজবে কান না দিতে এবং যে কোনো তথ্য ও সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস না করতে জনগণের প্রতি আহবান জানাচ্ছে পুলিশ।

[৩] সেই সঙ্গে আইন নিজের হাতে তুলে নেয়ার বর্বর প্রবনতা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। এ ধরনের সকল বে আইনী কর্মকান্ড কঠোর হস্তে দমন করা হবে। যে কোনো তথ্য ও সংবাদের সত্যতা যাচাই করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগের পাশাপাশি নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়