শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সবিরোধী বিক্ষোভ করায় ভারতে আলেম ও মুসলিমদের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্ট : মহানবীকে সা. বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেস বিধায়ক, কয়েকজন আলেম এবং ২ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে ভূপাল পুলিশ। খবর হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার ভূপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত হয়। এসময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।

এ ধরনের বিক্ষোভ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিক্ষোভের ভিডিও পোস্ট করে একটি টুইটবার্তায় শিবরাজ বলেন, মধ্যপ্রদেশ হল শান্তির দ্বীপ। যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনো দোষী ছাড় পাবেন না।

মহানবীকে সা. নিয়ে বিদ্রূপাত্মক কার্টুনের জেরে মুসলিম বিশ্বসহ বিশ্বের অধিকাংশ দেশে যখন প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে, তখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সমর্থন জানিয়েছে ভারত।

  • সর্বশেষ