শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৪:৩০ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়েমেনের যুব ও ক্রীড়ামন্ত্রীকে হত্যা, ঘাতক নিহত

রাশিদ রিয়াজ : ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হাসান মুহাম্মাদ জায়িদকে হত্যাকারী আইএস জঙ্গি  সন্ত্রাসী গোষ্ঠীর শীর্ষ পর্যায়ের কমান্ডার মুহাম্মাদ আলী আহমাদ আল-হানাশ নিহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঝামার প্রদেশে অভিযানের সময় সে নিহত হয়।

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ও হুথি আনসারুল্লাহ আন্দোলনের মিডিয়া ব্যুরো থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ঝামার প্রদেশের মাইফা’আত আন্স এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রচণ্ড বন্দুকযদ্ধে ওই সন্ত্রাসী কমান্ডার নিহত হয়।

গত ২৭ অক্টোবর ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হাসান মুহাম্মাদ জায়িদকে রাজধানী সানায় হত্যা করা হয়। একদল সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে এবং বৃষ্টির মতো গুলি চালায়। সানার জার্মান হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় জড়িত থাকা দুই সন্ত্রাসী আগেই নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় মারা গেছে। ফারস

  • সর্বশেষ
  • জনপ্রিয়