শিরোনাম
◈ যুদ্ধের মাঝেই ট্রাম্পের ছেলেদের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী ◈ পাক-আফগান সীমান্তে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত ◈ ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেলো ইসলামী ব্যাংক ◈ সিলেটে চালু হতে যাচ্ছে আরও একটি বিমানবন্দর ◈ এক ডলারে ১৮ লাখ রিয়াল, ইরানের মুদ্রার রেকর্ড পতন ◈ ভোরের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস ◈ যে চেয়ারে বসেছি এটা খুব কঠিন একটি চেয়ার, প্রতি মুহূর্তে অনুভব করি আগুনের তাপ আসছে: প্রধানমন্ত্রী ◈ ৩৭ হাজার কোটি টাকার উড়োজাহাজ চুক্তি, ইতিহাসে সবচেয়ে বড় ক্রয় বিমানের ◈ বাংলাদেশ প্রসঙ্গে বক্তব্যে তোলপাড়, কূটনৈতিক প্রতিবাদ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ জেলার সিমান্তে থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ফেন্সিডিল ও মদ

ফিরোজ আহম্মেদ: [২] মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মেদেনীপুর বিওপির হাবিলদার অখিলকুমার এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ- ভারত সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের পুকুর পাড় হতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ২৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।

[৩] অপরদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মো. আব্দুর রহমান এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫৪ বোতল ভারতীয় মদ আটক করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়