শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক: আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখ অভিবাসী নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। কোভিড-১৯ এর ক্ষতি পুষিয়ে অর্থনৈতিকভাবে চাঙা হতে শ্রমবাজারের শূন্যতা পূরণে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে শুক্রবার (৩০ অক্টোবর) জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী। বাংলানিউজ২৪

অটোয়ায় অভিবাসন মন্ত্রী মার্কো মেনডিসিনো সাংবাদিকদের বলেন, কানাডা সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার ও ২০২৩ সালে আরো ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার লক্ষ্যে কাজ করছে।

‘কানাডায় আরো কর্মক্ষম লোক দরকার। আর সে লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন অভিবাসন। মহামারি শুরুর আগে আমাদের সরকারের লক্ষ্য ছিল অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে একটি উচ্চাকাঙ্ক্ষার জায়গায় নেওয়া। এখন সেটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ’

কানাডার অভিবাসন পদ্ধতি দীর্ঘদিন ধরে একটি মডেল। ঐতিহাসিকভাবে দেশটি দক্ষ কর্মী, শরণার্থী ও দেশটিতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে বসবাসের জন্য অন্য সদস্যদের সুযোগ দিয়ে আসছে।

কোভিড-১৯ এর কারণে মার্চ মাসে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয়। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, আগস্ট পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৪২৫ জন দেশটিতে ঢুকতে পেরেছে, যা নির্ধারিত লক্ষ্যের চেয়ে প্রায় সাড়ে ৩ লাখ কম।

  • সর্বশেষ