শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০১:৪৪ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

শরীয়তপুর প্রতিনিধি: [২] জেলার সদর উপজেলায় বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে দুই শিশু। আহত শিশুদের শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৩] শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ দুর্ঘটনা ঘটে।

[৪] পুলিশ জানায়, নিহত সায়েদ ব্যাপারী (৩০) উপজেলার তুলাসার ইউনিয়নের দড়িওয়ালা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় বেলুন বিক্রি করে আসছেন। আহত দুই শিশু হলো বেলুন বিক্রেতার ছেলে জাহিদ হাসান (১১)। জাহিদ ৪৪ নম্বর চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং ডোমসার ইউনিয়নের ডোমসার গ্রামের দেলোয়ার মাদবরের ছেলে সিয়াম মাদবর (৫)।

[৫] স্থানীয় সূত্রে আরো জানা যায়, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডোমসার শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। সেই মাঠের দক্ষিণ-পূর্ব কর্নারে বেলুন বিক্রি করছিলেন সায়েদ ব্যাপারী। একপর্যায়ে তার বেলুন ফুলানোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই মাথার খুলি উড়ে মারা যান সায়েদ। গুরুতর আহত অবস্থায় শিশু জাহিদ ও সিয়ামকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৬] শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। লাশ এখনো ঘটনাস্থলে রয়েছে। আহত দুই শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়