শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহানবী হযরত মুহম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ভাণ্ডারিয়ায় মুসল্লিদের বিক্ষোভ

রিয়াজ মাহমুদ: [২] মহানবী হযরত মুহম্মদ (স.) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার হাজারো মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছে।

[৩] শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজীদ বায়তুল ইসলাম জামের মসজিদের সামনে মুসল্লীরা একত্রিত হতে থাকে এবং সেখান থেকে হাজারো মানুষের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে বক্তৃতা করেন বাইতুল ইসলাম জামে মসজিদের খতিব মাওলানা জাকারিয়া আল ফরিদি, মসজিদ কমিটির সভাপতি জাকারিয়া আল কশেমী, কাপড়িয়া পট্টি জামে মসজিদের ইমাম, মাসুম বিল্লাহ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমূখ।

[৪] বক্তরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের তৈরী সকল পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়