শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সেন্টু মারা গেছেন

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবীণ রাজনৈতিক নেতা, মহান মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৮ বছর।

[৩] বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

[৪] তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীসহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

[৫] শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম্মা শহরের টেংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে মাঠে সরকারি স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা সম্পন্ন হবে। পরে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে তার পারিবারিক কবরস্থানে মা-বাবা কবরের পাশে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়