শিরোনাম
◈ যে কারণে ১০ কোটি ডলারের বিমান নিজেই ধ্বংস করে মার্কিন বাহিনী ◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীর দাগনভুঁইয়ায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ২, আহত ৩

মোর্শেদ: [২] ফেনীর দাগনভুঁইয়ার বসুরহাট রোডে বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নিহত হয়েছে। আহত হয়েছেন ৩ জন।

[৩] শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী।

[৪] জানা গেছে, দুর্ঘটনায় নিহত জাকারিয়া ফুলবাড়ির সোলাইমানের ছেলে এবং আইনুল হক নেত্রকোনার বাচ্চু মিয়ার ছেলে।

[৫] স্থানীয়রা জানান, দাগনভুঁইয়া বসুরহাট রোডে ড্রিম লাইন পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক ফেনী থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন এবং আহত হন তিনজন।

[৬] আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

[৭] দাগনভুঁইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়