শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানবপাচারের শিকার ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান

সুজন কৈরী : [২] মানবপাচারের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে রাজধানীর নয়াপল্টনে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালাচ্ছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান চলছে।

[৩] ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বলেন, মানবপাচারের দায়ে নয়াপল্টন ৪৪ নম্বর ভবনের দোতলায় আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চলছে। অফিসে ঢুকেই প্রতিষ্ঠানের একজনকে পাওয়া গেছে। তিনি সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত। তাকে আটক করা হয়েছে। এ সময় অন্য আরেকজন পালিয়ে গেছেন। এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

[৪] এর আগে গত ১৭ সেপ্টেম্বর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুলে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালানো হয়। চাকরির জন্য সৌদি আরবে গিয়ে নির্মম নির্যাতনে নিহত কিশোরী উম্মে কুলসুমকে (১৪) বিদেশ পাঠিয়েছিলো ওই রিক্রুটিং এজেন্সিটি। অভিযানকালে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন ভ্রাম্যমান আদালত।

  • সর্বশেষ