শিরোনাম
◈ ‘ভারতের হাতে আর কোনো সুযোগ ছিল না’—শেখ হাসিনা প্রসঙ্গে ত্রিবেদী ◈ বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে : আইনমন্ত্রী ◈ সম্পত্তি দান করেও আজীবন ভোগের অধিকার, কার্যকর নতুন আইন ◈ মিরপুর ১০ নম্বর মোড়ে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারী (ভিডিও) ◈ তুরস্ককে উড়িয়ে দিল বেলজিয়াম, ডি ব্রুইনার জোড়া গোল ◈ ২০৩০ সালে একই বছরে যে কারণে দুবার রমজান, ৩৬ দিন রোজা রাখবেন মুসলিমরা ◈ ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সমঝোতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা গুঞ্জন! ◈ বিদেশযাত্রায় ভিসা বাণিজ্য: সরকারি খরচের চেয়ে ৪২ হাজার কোটি টাকা বেশি ব্যয়ে বিদেশে যাচ্ছেন কর্মীরা! ◈ ময়মনসিংহে বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার রুবেল, বললেন—‘সেবা করতে গিয়েছিলাম’ ◈ ফ্রান্স-ইতালি লড়াইয়ে জিতল না কেউ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ করলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু

মনিরুল ইসলাম : [২] স্বাধীনতার স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মুজিববর্ষ-২০২০ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃহস্পতিবার বৃক্ষের চারা রোপণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকু এমপি ।

[৩] বৃক্ষ রোপণ শেষে শামসুল হক টুকু বলেন, যার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হতো না সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় জাতীয় সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত, আনন্দিত এবং উদ্বেলিত।

[৪] তিনি আরও বলেন, বৃক্ষ মানুষকে বাঁচিয়ে রাখে। বৃক্ষ বিশ্ব জলবায়ু পরিবর্তনের পার্শ্ব প্রতিক্রিয়াকে প্রতিরোধ করে।

[৫] মুজিববর্ষ উপলক্ষে সংসদ ভবন চত্বরে ৩৫০ থেকে ৫০০ টি বৃক্ষের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৬ জুলাই ২০২০ তারিখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

[৬] উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

  • সর্বশেষ