শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নভেম্বর থেকে খুলছে

মোতাহার খান: [২] ১ নভেম্বর থেকে খুলছে শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের ১৮ মার্চ থেকে পার্কে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছিল। বুধবার সন্ধ্যায় সহকারী প্রধান বন সংরক্ষক মো. আরিফুল হক বেলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দিয়েছেন বলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান জানিয়েছেন।

[৩] তিনি জানান, বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্ক খুলে দেয়ার বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আগামী ১ নভেম্বর ( রোববার) থেকে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে।

[৪] করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান সাফারি পার্ক পরিদর্শন করে ১৮ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। দীর্ঘ আট মাসের কাছাকাছি পার্কটি বন্ধ থাকার পর ১নভেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়