শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ৪টি স্বর্ণের বারসহ টমটম যাত্রী আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে প্রায় ৫৬ভরি ওজনের ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী এক টমটম যাত্রীকে আটক করেছে।

[৩] টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান,বুধবার রাত পৌনে ৮টারদিকে হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা হোয়াইক্যং হতে বালুখালীগামী একটি ইজিবাইক তল্লাশী করে হোয়াইক্যং উত্তর পাড়ার আব্দুল মজিদের পুত্র মো. শাহ আলম (৩১) এর পরিহিত জুতার ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৫৬ভরি ১৪ আনা ৩ রতি ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বৈধ কোন কাগজপত্র না থাকা এবং সরকারী শুল্ক ফাঁকি দেওয়ায় স্বর্ণের বারসহ শাহ আলমকে আটক করে।

[৪] এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত স্বর্ণ পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়