শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার

জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাটের ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারের সহ-ধর্মিনী মিসেস নাসরিন খোন্দকার। এ সময় তিনি ছেলে সামি খোন্দকারকে সাথে নিয়ে মুজিববর্ষ উপলক্ষে স্মারকবৃক্ষ কাঠ বাদাম নামক বিরল প্রজাতির বৃক্ষরোপন করেন।

[৩] বৃহস্পতিবার ২৯ অক্টোবর বেলা ১১ টায় আলতাদিঘী জাতীয় উদ্যানে রাজশাহী বিভাগীয় কমিশনার পত্নী’র আগমন ঘটলে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় ও বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি পুরো আলতাদিঘী ভ্যানে চড়ে প্রাকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হন।

[৪] পরিদর্শনকালে অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ’র সহ-ধর্মিনী মিসেস তাহমিনা শারমিন দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সহ-ধর্মিনী মিসেস জ্যোতির্ময়ী বর্মণ, নওগাঁ জেলা প্রাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাহ তাকমিলা, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্রধান শিক্ষক সামসুল আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক আব্দুল্লাহেল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়