শিরোনাম
◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত ◈ আকাশসীমায় নজরদারি বাড়াতে অত্যাধুনিক শক্তিশালী রাডার স্থাপন করল বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত শেষ করতে নতুন প্রস্তাব ইরানের ◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাতনিকে ধর্ষণের অভিযোগে দাদা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুরের নওদা হরিশপুর গ্রাম থেকে সাত বছরের নাতনিকে (ছেলের মেয়ে) ধর্ষণের অভিযোগে দাদা মোনতাজ আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শিশুটির মা তার শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে সন্ধ্যায় দর্শনা থানায় মামলা করেন।

দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানান, মঙ্গলবার বিকালে শিশুটিকে একা পেয়ে দাদা মোনতাজ আলী ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে দেন। পরে শিশুটি রাতে মায়ের কাছে ধর্ষণের ঘটনা জানায়। বুধবার শিশুটির মা থানায় এসে শশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন। এরপরই মোনতাজ আলীকে গ্রেফতার করা হয়।

ওসি (তদন্ত) আরও জানান, গ্রেফতার মোনতাজ আলীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া ভিকটিম শিশুটির ডাক্তারি পরীক্ষাসহ আইনানুগ সব পদক্ষেপ নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়