শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২০, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা চেয়ে যুক্তরাষ্ট্রের সিনেটরদের চিঠি, অস্বীকৃতি এলিট ফোর্সের

কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও অর্থমন্ত্রী স্টিভেন ম্যুচিনকে লেখা যুক্তরাষ্ট্র পররাষ্ট্র বিষয়ক কমিটির আট সিনেটর ওই চিঠিতে বলা হয়, ২০১৫ সালের পর থেকে চারশ’র বেশি ‘বিচার বহির্ভূত হত্যার’ অভিযোগ রয়েছে বাংলাদেশের এই এলিট বাহিনীর বিরুদ্ধে।

[৩] বিচার বহির্ভূত হত্যাকান্ড ছাড়াও মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনায় র‌্যাবের জড়িত থাকার অভিযোগ তুলে উদ্বেগ জানিয়েছেন সিনেটররা।

[৪] সিনেটরদের চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে বাংলাদেশ সরকার ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করার পর র‌্যাবের ‘বিচার বহির্ভূত হত্যাকান্ড’ বেড়ে যায়।

[৫] চিঠির বরাত দিয়ে বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়, র‌্যাবের হাতে গুম এবং ব্যাপক মাত্রায় নির্যাতনের ঘটনার তথ্য সংগ্রহ করেছেন জাতিসংঘ বিশেষজ্ঞ, সাংবাদিক ও মানবাধিকার গ্রুপগুলো।

[৬] এসব অভিযোগ অস্বীকার করে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, র‌্যাব সব সময় আইনের বাধ্যবাধ্যকতা মেনেই অভিযান পরিচালনা করে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়