শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিগগিরই ঢাকায় আসছেন এরদোয়ান

ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতি ভালো হলে, ডি-এইট মিটিংয়ে যোগ দিতে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়, পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুরস্কের পক্ষ থেকে পাঠানো করোনা কিট ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। ডিবিসি টিভি

অনুষ্ঠানে, বাংলাদেশকে দশ হাজার পিস করে এন-নাইন্টি ফাইভ মাস্ক, গাউন, কভারঅল, ২ হাজার ফেস শিল্ড, ৫ হাজার জীবাণু প্রতিরোধী চশমা এবং ২০টি করে ভেন্টিলেটর এবং আনুষাঙ্গিক যন্ত্রপাতি উপহার দেয় তুরস্ক।

এর আগে আরও তিন দফায় বাংলাদেশকে করোনা চিকিৎসা সামগ্রি উপহার দিয়েছেন এরদোয়ান সরকার। অনুষ্ঠানে জানানো হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ঢাকাকে গুরুত্ব দিচ্ছে আঙ্কারা। দুই দেশের বাণিজ্যকে ২'শো কোটি ডলারে নিতে চায় তুরস্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়