শিরোনাম
◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০, ০৩:৪০ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২০, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৭ মাস পর বাংলাদেশ-ভারত বিশেষ বিমান চলাচল শুরু

শরীফ শাওন: [২] বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন ঢাকায় নিয্ক্তু ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী।

[৩] উদ্বোধনী দিনে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে চেন্নাই রুটে এখন থেকে নিয়মিত ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

[৪] ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, নিয়মিত ফ্লাইটের সুচি অনুযায়ী প্রতিদিন ঢাকা থেকে চেন্নাই একটি করে ফ্লাইট পরিচালিত হবে। যা সকাল সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।

[৫] করোনা মহামারির কারণে গত মার্চ মাসে দুই দেশে মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সাত মাসের বেশি সময়ের পর এ ফ্লাইট চালু হলো।

[৬] উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস এম মার্শাল মফিদুর রহমান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রæপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেসবাহ উদ্দিন আহমেদ।

  • সর্বশেষ