শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া সিরিজে একাদশে থাকছে না রোহিত, খেলতে পারবেন না আইপিএল!

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে ইনজুরির কারণে রাখা হয়নি রোহিত শর্মাকে। সেই দুঃসংবাদ যেতে না যেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসর থেকেও দুঃসংবাদ পাচ্ছেন রোহিত। চোটের কারণে ১৩ তম আসর থেকে ছিটকে পড়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়ক।

[৩] ১৮ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের অধিনায়ক। এরপর থেকে এখন পর্যন্ত দুটো ম্যাচে মাঠে নামতে দেখা যায়নি হিটম্যান খ্যাত রোহিতকে। যার কারণে তার পরিবর্তে মুম্বাইয়ের অধিনায়কের দায়িত্ব পালন করছেন কাইরন পোলার্ড।

[৪] রোহিত আইপিএল যে খেলতে পারবে না তা বুঝা গিয়েছে অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার মাধ্যমে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্যে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে কোন ফরম্যাটে নাম নেই এই ওপেনারের। তাতে জানা যায়, চলমান আইপিএলেও তার খেলার সম্ভাবনা নেই।

[৫] হ্যামস্ট্রিং চোটে ভোগা এই ক্রিকেটারের দেখভাল করছে বিসিসিআই। আসরে দুটো অর্ধশতক হাঁকানো এই হার্ডহিটার ব্যাটসম্যানকে দ্রুত সুস্থ করে তুলতে বিসিসিআইয়ের মেডিকেল টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। এদিকে তার দল গত আসরের মত এবারও দারুণ খেলছে। দল ভালো জায়গায় থাকলেও তাকে পাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্স। - আনন্দ বাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়