শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স সরকার আরেকবার শয়তানি চরিত্র স্পষ্ট করেছে : ইরান

ডেস্ক রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানি সংসদ সদস্যরা আজ এক বিবৃতিতে বলেছেন, বিশ্বের কুফরি শক্তি ইসলামের সত্যের বার্তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

সম্প্রতি গোটা বিশ্ব লক্ষ্য করছে ফ্রান্সের সরকার দেশটির গণমাধ্যমের ইসলাম অবমাননাকর তৎপরতার প্রতি সমর্থন দিচ্ছে। এর মাধ্যমে ফরাসি সরকার তাদের শয়তানি চরিত্র আরেকবার স্পষ্ট করেছে। ইরানি সংসদ সদস্যরা ওই বিবৃতিতে আরও বলেছেন, ফ্রান্সে জনগণের মধ্যে ইসলাম-প্রীতি বাড়ছে। এই প্রবণতায় ফরাসি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

ফরাসিদের ইসলামের প্রতি আগ্রহ হ্রাস করতেই এ ধরণের অন্যায় আচরণ করছে সেদেশের সরকার। বাক-স্বাধীনতার অজুহাতে এ ধরনের অন্যায় আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, তাদের এ ধরণের অন্যায় আচরণ বাক-স্বাধীনতার ওপর সবচেয়ে বড় জুলুম। ইরানি সংসদ সংসদ্যরা বলেন, মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বিশ্ব কুফরি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.) সত্য ও ন্যায়ের বার্তা গোটা বিশ্বে পৌঁছে দেবে।
ফরাসি পত্রিকা শারলি এবদো সম্প্রতি ইসলাম অবমাননাকর কার্টুন পুনর্মুদ্রণ করেছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন

সব ধরনের গণতান্ত্রিক মূল্যবোধ ও কূটনৈতিক রীতিনীতির মাথা খেয়ে ঘোষণা করেছেন, তার দেশে এ ধরনের কার্টুন প্রকাশ অব্যাহত থাকবে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়