শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথায় নবাগত এসিল্যান্ডের যোগদান

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথা উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে মারুফা সুলতানা খাঁন যোগদান করেছেন। রবিবার (২৫ অক্টোবর) নতুন কর্মস্থল সালথা অফিসের দায়িত্ব বুঝে নেন তিনি। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার।

[৩] সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খাঁন একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। এছাড়া তিনি ৩৫তম বিসিএস-এ ক্যাডারভুক্ত হন। উপজেলায় যোগদান করেই তিনি তার বীর মুক্তিযোদ্ধা পিতাসহ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তিনি সালথা উপজেলার নাগরিকদের গুণগত ভূমি সেবা প্রদানে সবার সহযোগিতা কামনা করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়