শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি হচ্ছে ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সস্ত্রীক করোনায় আক্রান্ত ফেনী-৩ আসনের এমপি

ডেস্ক রিপোর্ট: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের এমপি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্তের পর রোববার দুপুরে তারা দু’জনই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

এমপির ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। শরীরের উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে তিনি ও তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে রোববার পজেটিভ আসে।

করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসকদের পরামর্শে মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী সিএমএইচ এ ভর্তি হয়েছেন। মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়