শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: অনুরোধ, ইমেইলটি প্রত্যাহার করে নিন

আরিফ জেবতিক: বাংলাদেশের এক ইংরেজি দৈনিকের সম্পাদক তাঁর প্রতিষ্ঠানের সাংবাদিকদের প্রতি এই ফরমান জারি করেছেন।

সম্পাদক বলে দিয়েছেন এই পত্রিকায় কাজ করতে হলে সবাইকে দিনে ৩ বার সোশাল মিডিয়ায় পত্রিকার খবর শেয়ার দিতে হবে। মাসে ৯০টার কম শেয়ার দিলে চাকরি থাকবে না।
সোশাল মিডিয়া একজনের ব্যক্তিগত স্পেস।। সেখানে সবাই তাঁদের ব্যক্তিগত আনন্দ বেদনা লিখে থাকেন। ঘুরতে গেলে ছবি দেন, মজাদার খাবারের ছবি দেন। নিজের দুয়েকটা মতামত লিখে থাকেন। সোশাল মিডিয়ায় একজন মানুষের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সহ বিভিন্ন সার্কেলের মানুষ যুক্ত থাকেন।
সেই সোশাল মিডিয়ায় দিনে ৩ বার যদি খালি খবর শেয়ার করতে থাকে, তাহলে কিছু বাকি থাকে!
ইমেলের ভাষা অত্যন্ত কুৎসিত ! তিনি অনুরোধ করতে পারতেন, উৎসাহিত করতে পারতেন, তা না করে তিনি অনেকটা মূর্খ হকারদের মতো, 'নিলে নে, নাইলে ফুট'-টাইপের ভাষা ব্যবহার করেছেন। এই সম্পাদকের এই বিষয়টা যদি আমরা চ্যালেঞ্জ না করি, তাহলে দুইদিন পরে আপনার আমার সবার অফিসে ফরমান জারি করবে যে দিনে ৩ বার ফেসবুকে আপনার কোম্পানির গুনগান গাইতে হবে আর এমডি সাহেবের ছবি পোস্ট করতে হবে, প্রোডাক্টের ডিটেইলস লিখে দিতে হবে!
আমি জানি এই লেখাটি উনার নজরে পড়বে।
আমি উনাকে অনুরোধ করব তিনি এই এগ্রেসিভ ও ব্যক্তি স্বাধীনতার প্রতি অবমাননাকর ইমেলটি প্রত্যাহার করে নেবেন।
উনাকে ধন্যবাদ। ফেসবুক থেকে
  • সর্বশেষ