শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: চুজ অ্যান্ড পিক প্রতিবাদ করে কোনো লাভ নাই

শওগাত আলী সাগর: ১.আমরা অপরাধের প্রতিবাদ করি না, অপরাধটা কে করলো তার সাথে সম্পর্ক বিবেচনা করে প্রতিবাদ করা না করার সিদ্ধান্ত নেই।
২. টোকন ঠাকুরকে গ্রেফতারের প্রতিবাদ জানাতে গিয়ে তার বন্ধু যাদের অধিকাংশই কবি বা লেখালেখির সাথে সম্পর্কিত- তারা -আর কে কে অনুদানের টাকা নিয়া সিনেমা না বানাইয়া পুরা টাকা মাইরা দিয়া গ্রেফতার হয় নাই- সেই বয়ান দিয়া টোকন ঠাকুরকে নির্দোষ প্রমান করার চেষ্টা করছেন। তাদের কাছে অনুদানের টাকা মেরে দেয়াটা অপরাধ না, টোকন ঠাকুরকে গ্রেফতার করাটা অপরাধ। আরো অনেকেই যে সিনেমা বানানোর জন্য অনুদানের টাকা নিয়েছেন এবং সেই টাকা পুরা বা আংশিক মেরে দিয়েছেন- তা নিয়ে কিন্তু কেউ আগে কখনো কোনো কথা বলেন নি। টোকন ঠাকুর গ্রেফতার না হলে এই সব তথ্য জানা যেতো না। শিল্প সংস্কৃতির আর কোন কোন শাখায় এভাবে সরকারি টাকা নিয়ে মেরে দেয়ার ঘটনা ঘটেছে- সেগুলো অবশ্য এখনো আলোচনায় আসেনি।
৩. ধর্ষনের প্রতিবাদ করার ক্ষেত্রেও আমাদের অবস্থানটা চুজ অ্যা্ড পিক। কোনো কোনো ঘটনায় আমরা জেহাদ ঘোষনা করি, কোনো কোনো ঘটনায় আমরা মুখে তালা মেরে রাখি। ‘পুরুষ ধর্ষনের’ ব্যাপারে তো কোনো কথাই বলি না।
৪. ফেসবুকে এখন নতুন এক শ্রেণীর গবেষকের আবির্ভাব ঘটেছে। তারা ‘বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ক স্থাপন এবং বিয়ে না করলে সেটিকে ধর্ষন বলা যাবে না’- এই বিষয়ে নানা বাণী নিয়ে হাজির হচ্ছেন। তার কারনও কিন্তু পক্ষপাত। বিশেষ বিশেষ রাজনীতির সাথে সম্পর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উঠছে বলে- তাদের শুভাকাংখীরা এই ধরনের থিওরি নিয়ে মাঠে নেমেছেন। তাদের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ উঠলে এই গবেষকরা ধর্ষন কেন অপরাধ না- তার পক্ষেও যুক্তি নিয়ে মাঠে নামবেন।
৫. আমি সবসময়ই বলি- অপরাধ হচ্ছে অপরাধ্। অপরাধের বিরুদ্ধে কথা বলেন। চুজ অ্যান্ড পিক প্রতিবাদ করে কোনো লাভ নাই। ফেসবুক থেকে
  • সর্বশেষ