শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইহুদিবাদী রাষ্ট্র সৃষ্টি করার উদ্যোগ নেয়ায় ব্রিটেনের বিরুদ্ধে মামলা করেছে ফিলিস্তিন

সিরাজুল ইসলাম: [২] অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরের ফিলিস্তিনি আইনজীবীরা বৃহস্পতিবার এ উদ্যোগ নেন। তারা বলেছেন, ব্রিটেনের পক্ষ থেকে বেলফোর ঘোষণার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল সৃষ্টির উদ্যোগ নেয়ার কারণেই ফিলিস্তিনিদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে মামলাটি কোথায় করা হয়েছে, তা উল্লেখ করা হয়নি। টাইমস অব ইসরায়েল

[৩] আইনজীবীরা বলছেন, বেলফোর ঘোষণা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু কোনো ঘোষণা ছিলো না; বরং ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র সৃষ্টির সার্টিফিকেট ছিলো, যারা অন্যায় এবং অবিচারকে অবলম্বন করে এ পর্যন্ত এসেছে। বেলফোর ঘোষণা ছিলো মূলত ইহুদিবাদীদের সঙ্গে মিলে ব্রিটিশদের কূটকৌশল বাস্তবায়নের পরিকল্পনা। এর মাধ্যমে ৯৩ শতাংশ ফিলিস্তিনি মুসলমানের অধিকারকে উপেক্ষা করা হয়েছে। যে সময় ইসরায়েল সৃষ্টি করা হয়, তখন ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র ৭ শতাংশ ইহুদির বসবাস ছিলো।

[৪] মামলার আইনজীবীরা আরও বলেন, ব্রিটিশদের কারণেই ফিলিস্তিনিদের এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং ইহুদিবাদী ইসরায়েল প্রতিদিন মানবাধিকার লঙ্ঘন ও বর্বরতা চালানোর সুযোগ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়