শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ লে. জামাল টেনিস প্রতিযোগিতায় সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন রানারআপ

ইসমাঈল ইমু : [২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত শহীদ লে. জামাল টেনিস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান রোববার ঢাকা সেনানিবাসস্থ আর্মি টেনিস এন্ড স্কোয়াস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

[৩] প্রতিযোগিতায় পুরুষ এককে (উন্মুক্ত) মেজর আবু জালাল মো. ইকবাল, পুরুষ দ্বৈতে (লে. থেকে ক্যাপ্টেন পর্যন্ত) ক্যাপ্টেন আসিফুর রহমান ও ক্যাপ্টেন গাজী তানজির হাসান এবং পুরুষ দ্বৈতে (মেজর এবং তদুর্ধ্ব) মেজর আবু জালাল মো. ইকবাল ও মেজর এ এস এম খাইরুল আনাম এবং মহিলা দ্বৈতে মেজর অর্না ধর ও লেফটেন্যান্ট ফারিয়া নিজ নিজ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন।

[৪] গত ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪৫ জন অফিসার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়