শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

আরমান কবীর: [২] আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের গ্রাম-গঞ্জের রাস্তা-ঘাট উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। করোনার সংকটে অল্পকিছুদিন উন্নয়ন কাজ বন্ধ থাকলেও বর্তমানে দ্রুত কাজ করে করোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

[৩] তিনি বলেন, করোনা ও বন্যায় কৃষকদের অপুরণীয় ক্ষতি হয়েছে। সে ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কৃষকদের বীজ, সার ও কীটনাশক সহ নানা প্রণোদনা দিচ্ছে।

[৪] কৃষিমন্ত্রী বলেন, সব সেক্টরে সরকার নানা কার্যকর পদক্ষেপ গ্রহন করায় দেশের উন্নয়ন ও অর্থনীতির ভীত অন্য যে কোন সময়ের চেয়ে বেশি মজবুত হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামী লীগ সরকার দিনরাত কাজ করছে।

[৫] রোববার (২৫ অষ্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে আশ্রয়ন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন, পৌরসভার বিভিন্ন পাঁকা রাস্তার উদ্বোধন এবং শহরের শ্রী মদন গোপাল আঙ্গিণায় পূজা মন্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

[৬] এ সময় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, উপজলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজলা পরিষদর চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মধুপুর উপজলা পরিষদর ভাইস চেয়ারম্যান নাছির আহমদ শরীফ, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কল) কামরান হাসান, উপজলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর আওয়ামী লীগর সভাপতি সিদ্দিক হাসন খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়