শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০, ১২:১৪ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২০, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরের ডিসেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য আইল্যান্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) কর্মকর্তারা।

[৩] সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, এই বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে শ্রীলঙ্কা। এই সিরিজ দিয়ে প্রায় দশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২৬ ডিসেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি।

[৪] সর্বশেষ গত বছর দক্ষিণ আফ্রিকা সফর করেছিল শ্রীলঙ্কা। সেবার এশিয়ার প্রথম দেশ হিসেবে সিরিজ জিতেছিল তারা। করোনার কারণে বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার সিরিজগুলো ইতোমধ্যে স্থগিত হয়েছে। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়